ক্ষমা চেয়ে আবারও খেলার অনুমতি পে লেন সেই শাহজাদ
গতবছর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে রীতিমত কা’ন্নায় ভে’ঙে পড়েন শাহজাদ। দল থেকে তাকে ষ’ড়যন্ত্র করে
করে বাদ দেয়া হয়েছে, এমন অ’ভিযোগও তুলেন। তার দাবি ছিল, বোর্ডের কিছু লোক ষ’ড়যন্ত্র করে এমন কাজ করেছে। এই কথা বলার পর বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে, অনুমান করাই যায়। তবে একটা সময় শাহজাদ নিজের ভুল বুঝতে পারেন।
বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নি’ষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন।
অবশেষে মন গলেছে আফগান বোর্ডের। মারকুটে এই উইকেটরক্ষকের খেলার ওপর থেকে নি’ষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তই নিয়েছে তারা।আজ (বুধবার) এক টুইট বার্তায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, ‘এসিবির ডিসিপ্লিন কমিটি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের ওপর থেকে নি’ষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বোর্ড চেয়ারম্যান ফারহান ইউসুফজাই ক্ষমা চেয়ে করা তার আবেদন গ্রহণ করেছেন। তবে বোর্ডের সঙ্গে চুক্তির নি’ষেধাজ্ঞা ২০২০ সালের আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
অস্ট্রেলিয়ায় চলতি বছরের শেষদিকে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নি’ষেধাজ্ঞামুক্ত হওয়ায় এখন এই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন শাহজাদ।

No comments