সাকিব আল হাসানের ক্রিকেট জীবন
সাকিব আল হাসান -জন্ম ২৪ মার্চ ১৯৮৭ একজন বাংলাদেশী ক্রিকেটার তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি স্পিনার।২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একজন প্রাক্তন শিক্ষার্থী। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাংকিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট ফরমেটে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করে।
প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করে এবং ২০১৭ সালের ১৩ই জানুয়ারি টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২১৭) সংগ্রহ করেন এবং তিনি টি২০তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন ৷ এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি২০তে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন।
তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করছেন আর বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাংকিং ধরে রেখেছেন।
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান(যা বর্তমান পর্যন্ত)
সাকিব আল হাসান বাংলাদেশর একজন অন্যতম ক্রিকেটার,তিনি বাংলাদেশের হয়ে অনেক ধরনের ট্রফি অর্জন করেছেন এবং অনেক ধরনের লীগে অঙ্কশগ্রহন করেছেন ।

wow nice
ReplyDelete