তামিম ইকবালের ক্রিকেট জীবন
তামিম ইকবাল খান, জন্ম ২০ মার্চ ১৯৮৯ হলেন একজন বাংলাদেশী ক্রিকেটার এবং ২০০৭ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন।
২০১৮ সালের ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রানের রেকর্ড গড়েন তামিম ইকবাল। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে তারপর ভারত, শ্রীলঙ্কা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশিক্ষক জেমি সিডন্স তার সম্পর্কে বলেছেন, তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্বোধনী ব্যাটসম্যান হবার যোগ্যতা আছে।
২৫শে জানুয়ারি তামিম, জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গী করে ভারতের বিপক্ষে ১৫১ রানের রেকর্ড জুটি গড়েন এবং ১৩ই মার্চ ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮৬ রানের একটি ইনিংস খেলে তামিম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন যা শুধুমাত্র শচীন টেন্ডুলকর এবং মোহাম্মদ আশরাফুল তারচেয়ে কম বয়সে এ মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন। এই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে ও পরের টেস্টের প্রথম ইনিংসে তামিম পরপর দু'টো সেঞ্চুরি করেন (১০৩ ও ১০৮)।
২০১২ সালে এশিয়া কাপে তামিম ইকবাল ৪টি ম্যাচে পরপর হাফ-সেঞ্চুরি করেন,এবং বাংলাদেশ ২য় বারের মতো ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে উঠে।
খেলোয়াড়ী জীবনের কিছু পরিসংখ্যান( যা পরিবর্তনশীল)
২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন এবং দেশের হয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন।
No comments