মাহমুদুল্লাহ রিয়াদএর ক্রিকেট জীবন
মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ, জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৮৬ এবংএকজন বাংলাদেশী ক্রিকেটার।তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য, অল-রাউন্ডার, তিনি কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলে থাকেন।বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন।বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি (১০৩) করার গৌরব অর্জন করেন তিনি এছাড়াও প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।তিনি ২০০৭ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলে ডাক পান এবং ২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি ২০ প্রতিযোগিতায় বাংলাদেশ স্কোয়াডের জন্য তাকে দলে নেয়া হয়।৯ জুলাই, ২০০৯ তারিখে আর্নোস ভ্যাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে তার টেস্ট অভিষেক ঘটে, ১৫ জুন, ২০১৪ তারিখে সফরকারী ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ১ম একদিনের আন্তর্জাতিকে তার শততম ওডিআইয়ে অংশগ্রহণ করেন। এরফলে তিনি ১০ম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এ মর্যাদায় অভিষিক্ত হন। কিন্তু ঐ খেলায় তার দল ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয়। ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় ৬৯ ও বোলিং গড় ১৯৮ যা যে-কোন দলের বিপক্ষে অংশগ্রহণকৃত একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন।৯ মার্চ, ২০১৫ তারিখে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৫ম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন এরফলে, বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন।
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান (যা পরিবর্তনশীল )
No comments